• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে একসাথে ৭ থানার ওসিদের বিদায় সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: / ২৭৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার বদলি হওয়া অফিসার ইনচার্জদের (ওসি) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ই ডিসেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভুইয়া-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বদলি জনিত কারণে ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমা-কেও একই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদায়ী ওসিরা মৌলভীবাজার জেলায় তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা জেলা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন,”চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। তবে পরিবারের পাশাপাশি সমাজ ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব মনে রাখতে হবে। সাধারণ মানুষের প্রতি আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। মাটির ঋণ শোধ করতে হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ সদস্য হিসেবে আইন ও নীতি দুটোই আলাদাভাবে মানতে হবে। আইন ও নীতির ভিত্তিতেই চলাই পুলিশের পেশাগত আদর্শ। সব কিছুর মত মানুষেরও ধর্ম আছে। সেটা হলো নীতি; নীতি-নৈতিকতা মানেই মনুষ্যত্ব। এটা সর্বদা মনে রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd