ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভোটের আগে টাকা নিয়ে আসা ক্রেতাদের ধরতে সজাগ থাকতে হবে: আখতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা নির্বাচন নিয়ে বড় কোনো সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে শ্রমিক নিহত নারীর রাজনৈতিক অংশগ্রহণে সুযোগ বাড়ানোর আহ্বান জাইমার ভোটকেন্দ্র দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না: হাসনাত আব্দুল্লাহ ভুল তথ্য দিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে একটি দল: আসিফ মাহমুদ ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল সন্ত্রাস ও লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ১১ দলের ঐক্য: মামুনুল হক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা

বাংলা সময় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বলেন, “নির্বাচনি প্রচারকালে হঅসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সুস্থ আছেন।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, “পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আমির হামজা হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে, এখন শঙ্কামুক্ত রয়েছেন।”

তিনি আরো বলেন, “আমরা ইসিজি করেছিলাম, সেই রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হয়েছে। সুস্থবোধ করলে আজই তাকে রিলিজ দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা

আপডেট সময় : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬