ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভোটের আগে টাকা নিয়ে আসা ক্রেতাদের ধরতে সজাগ থাকতে হবে: আখতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা নির্বাচন নিয়ে বড় কোনো সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে শ্রমিক নিহত নারীর রাজনৈতিক অংশগ্রহণে সুযোগ বাড়ানোর আহ্বান জাইমার ভোটকেন্দ্র দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না: হাসনাত আব্দুল্লাহ ভুল তথ্য দিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে একটি দল: আসিফ মাহমুদ ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল সন্ত্রাস ও লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ১১ দলের ঐক্য: মামুনুল হক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের

বাংলা সময় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশ। এতে শুল্ক আরোপ ২০ শতাংশ থেকে কমে আসবে। যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দরকষাকষি করা হবে— এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিমানের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রনালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২০৩৫ সালের মধ্যে এর ১৪টি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।

পরবর্তী সরকার এসে যাতে উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয় এজন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হচ্ছে। এটা তাড়াহুড়োর বিষয় নয়। দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে বলে জানিয়েছেন শেখ বশিরউদ্দিন।

উপদেষ্টা বলেন, গত ১ বছরে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান বাংলাদেশের ভাড়া অর্ধেক কমেছে। আগামী হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র ২০ হাজার টাকার টিকেটে দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের

আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬