ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভোটের আগে টাকা নিয়ে আসা ক্রেতাদের ধরতে সজাগ থাকতে হবে: আখতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা নির্বাচন নিয়ে বড় কোনো সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে শ্রমিক নিহত নারীর রাজনৈতিক অংশগ্রহণে সুযোগ বাড়ানোর আহ্বান জাইমার ভোটকেন্দ্র দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না: হাসনাত আব্দুল্লাহ ভুল তথ্য দিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে একটি দল: আসিফ মাহমুদ ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল সন্ত্রাস ও লুটপাটমুক্ত রাষ্ট্র গড়তেই ১১ দলের ঐক্য: মামুনুল হক

কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে শ্রমিক নিহত

বাংলা সময় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার শাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামে এক  শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সেতুর লালুয়া অংশে দুর্ঘটনাটি ঘটে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এ তথ্য জানান।

নিহত রাসেল কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে গুরুতর রঞ্জু ও রাকিবুল নামে দুই শ্রমিককে বরিশাল শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ১০-১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার শাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিড়ে শ্রমিকসহ শাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা  নেওয়া হচ্ছে।”

পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন করপোরেশন (সিসিইসিসি) নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে শ্রমিক নিহত

আপডেট সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬