প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৯:০৩ পি.এম
বেনাপোল ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি
বেনাপোল ডিগ্রী কলেজের আয়োজনে বৃহস্প্রতিবার বিকেলে অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সভাপতি ও প্রাক্তন শিক্ষক জনাব আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব কামরুজ্জামান শান্তি, হিতোষী সদস্য জনাব একেএম আতিকুজ্জামান সনি ও শিক্ষানুরাগী জনাব মোহাইমিনুল সাগর।
এসময় কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পাঠ্যবহির্ভূত কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি অভিভাবক-শিক্ষক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অভিভাবক সমাবেশ–২০২৫ একটি সফল, অর্থবহ ও স্মরণীয় আয়োজন হিসেবে সমাপ্ত হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬